দীর্ঘ আলোচনার পর অবশেষে আরবি লাইপজিগ থেকে ইয়ান দিয়োমান্দেকে দলে ভেড়ানোর চুক্তি সম্পন্ন করেছে রিয়াল মাদ্রিদ। বিভিন্ন গণমাধ্যমের খবর অনুযায়ী, সর্বোচ্চ ১৪০ মিলিয়ন ইউরো (প্রায় ১২০ মিলিয়ন পাউন্ড) মূল্যের এই চুক্তির মাধ্যমে ১৯ বছর বয়সী আইভরি কোস্টের ফুটবলারকে দলে নিয়েছে স্প্যানিশ ক্লাবটি। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ২ হাজার কোটি টাকা।
দিয়োমান্দে রিয়ালের সঙ্গে ২০৩৩ সালের গ্রীষ্ম পর্যন্ত ৭ বছরের চুক্তিতে সই করেছেন। এর আগে তাকে দলে নিতে ১০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছিল রিয়াল। তবে সেই প্রস্তাব ফিরিয়ে দেয় আরবি লাইপজিগ। পরে দুই পক্ষের আলোচনায় বাড়তি অর্থ যোগ করে চুক্তি সম্পন্ন করে স্প্যানিশ ক্লাবটি।


