ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে (ইআবি) অনিয়ম ও আর্থিক বিশৃঙ্খলা চরম আকার ধারণ করেছে। প্রাপ্যতার সুযোগ না থাকা সত্ত্বেও প্রতিষ্ঠানটির ১০১ জন কর্মকর্তা বিধিবহির্ভূতভাবে বকেয়া বেতন-ভাতা গ্রহণ করেছেন। শিক্ষা অডিট অধিদপ্তরের ২০২৪-২০২৫ অর্থবছরের নিরীক্ষা পরিদর্শন প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনের তথ্য বলছে, বিশ্ববিদ্যালয়ে প্রাপ্যতাবিহীন ও বিধিবহির্ভূতভাবে বকেয়া বেতন-ভাতা প্রদান করায় সরকারের মোট ২ কোটি ২৯ লাখ ৫০ হাজার ৪৬ টাকা আর্থিক ক্ষতি হয়েছে। এই অর্থ সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে আদায় করে ফেরত দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।



