দলীয় নেতাদের বাইরে কিছু মহলে রাষ্ট্রপতি হিসেবে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস, সদ্য অবসরে যাওয়া প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও জাতিসংঘ, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামেনেস্টি ইন্টারন্যাশনালে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনকারী বর্তমানে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খানের মতো প্রভাবশালী নারীর নামও আলোচনা রয়েছে।
প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ সূত্রগুলো জানিয়েছে, মন্ত্রিসভার মতো পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন তা হয়তো আগে থেকেই ঠিক করে রেখেছেন তারেক রহমান। তবে আলোচনায় যাদের নাম রয়েছে, তাদের মধ্য থেকে


