আবদুল্লাহ আবু সায়ীদের সাহিত্যকর্মও সমৃদ্ধ। প্রবন্ধ, কবিতা, ছোটগল্প, নাটক, অনুবাদ, জীবনী ও সাময়িকী সম্পাদনাসহ বিভিন্ন ধারায় তিনি উল্লেখযোগ্য অবদান রেখেছেন। পাশাপাশি পরিবেশ সংরক্ষণ, ডেঙ্গু প্রতিরোধসহ নানা সামাজিক আন্দোলনেও তিনি সক্রিয় ভূমিকা পালন করেছেন।
কর্মজীবনে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে তিনি ২০০৪ সালে র্যামন ম্যাগসেসাই পুরস্কার লাভ করেন। দেশে অ-প্রাতিষ্ঠানিক শিক্ষা বিস্তারে বিশেষ অবদানের জন্য ২০০৫ সালে একুশে পদকে ভূষিত হন। এছাড়া প্রবন্ধ সাহিত্যে অবদানের জন্য ২০১২ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার অর্জন করেন। জাতীয় টেলিভিশন পুরস্কারসহ দেশ-বিদেশের আরও বহু সম্মাননায় ভূষিত হয়েছেন তিনি।


