তবে শেষ পর্যন্ত আলোচনা থেকে সরে দাঁড়ায় পিএসজি। জার্মানিতে স্কাই স্পোর্টসকে দেওয়া এক বিবৃতিতে ক্লাবটি জানায়, খেলোয়াড়টির জন্য দাবি করা ট্রান্সফার ফি ও বেতনের অঙ্ক তাদের কাছে অযৌক্তিক মনে হয়েছে। তাই আর আলোচনায় এগোয়নি তারা।
দিয়োমান্দেকে দলে নেওয়ার চেষ্টা করেছিল লিভারপুলও। তবে ৮৫ মিলিয়ন পাউন্ডের বেশি খরচ করতে রাজি ছিল না ইংলিশ ক্লাবটি। এ ছাড়া আর্সেনাল ও ম্যানচেস্টার সিটিও তার পরিস্থিতির ওপর নজর রাখছিল।


