দেশের ১৬টি নিবন্ধিত ইন্ডাস্ট্রি স্কিল কাউন্সিলের (আইএসসি) মধ্যে বর্তমানে ছয়টিতেই পরিচালনা পর্ষদ নেই। এতে এসব খাত থেকে জনবল চাহিদা না আসায় নতুন কারিকুলাম প্রণয়ন ও নতুন কোনো প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা হচ্ছে না। তবে এসব খাতে পুরোনো কারিকুলামে কিছু প্রশিক্ষণ পরিচালিত হলেও প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণপ্রাপ্তদের চাকরির সঙ্গে যুক্ত করার যে ভূমিকা আইএসসির থাকার কথা, তাও বাস্তবায়িত হচ্ছে না বলে জানিয়েছে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ)।
এনএসডিএ'র নির্বাহী চেয়ারম্যান ও সচিব ড. নাজনীন কাওসার দ্য ডেইলি ক্যাম্পাসকে চৌধুরী বলেন, দেশের দক্ষতা উন্নয়ন ব্যবস্থা সম্পূর্ণভাবে শিল্পখাতের চাহিদার ওপর নির্ভরশীল।



